আমরা জানি যে, পছন্দ ও বাজেটের মধ্যে প্রপার্টি মিলানো অনেক সময় সাধ্য ব্যাপার। এজন্য একটি, দুটি বা তিনটি প্রপার্টি দেখলেই হয় না। অনেকগুলো প্রপার্টি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া লাগে।
আপনার জমির শেয়ার কেনার সিদ্ধান্ত সহজ করতে আমরা আছি আপনার পাশে। আমাদের ইমেইল নিউজলেটারের মাধ্যমে আপনি নিয়মিতভাবে মাদানী এভিনিউ ও আশেপাশের জমির শেয়ার এর সঠিক তথ্য ও আপডেট পেতে পারেন — একদম ফ্রিতে।
বর্তমানে আধুনিক ঢাকা বলতে গুলশান, বনানী, বারিধারাকেই বোঝানো হয়ে থাকে। এখন গুলশান থেকে সিলেট অথবা চট্টগ্রাম হাইওয়েতে যাওয়া যাবে মাত্র ৩০ মিনিটে। শুনতে অনেক অবাক লাগলোও এটি সম্ভব হবে ছয় লেনের মাদানী এভিনিউ এর জন্য।
বলা হচ্ছে মাদানী এভিনিউ হবে ঢাকার দ্বিতীয় গুলশান। কারণ এর মধ্যেই এই সড়ক ঘিরে, এর চারপাশে গড়ে উঠেছে দারুন সব আকর্ষণীয় স্থাপনা। উপরের এই লোকেশন ম্যাপের, লাল তীর চিহ্নত স্থানে এখনই অনেকগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে উঠেছে।
যেসব আকর্ষণীয় স্থাপনা, মাদানী এভিনিউ এর দুপাশে গড়ে উঠেছে, সেগুলোর বিস্তারিত ভিডিও নিচে দেওয়া হলো:
ঢাকার ভিতরে গোকার্ট রাইডিং এখন আর স্বপ্ন নয়! মাদানী এভিনিউয়ের পাশে GoKart এর ট্র্যাক। পরিবারের সবাইকে নিয়ে কাটাতে পারেন এক দারুণ মজার সময়।
স্থাপত্যশৈলীতে অনন্য এই মসজিদটি মাদানী এভিনিউয়ের অন্যতম একটি প্রতীক। শান্ত, আধুনিক ও সৌন্দর্যমন্ডিত এই মসজিদে অনেকেই নামাজ আদায় করতে আসেন
উন্নত চিকিৎসা ও শিক্ষার জন্য গড়ে উঠেছে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল। আধুনিক সুবিধা ও সেবার কারণে এটি এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।
ইউনাইটেড সিটি একটি আধুনিক পরিকল্পিত আবাসন প্রকল্প, যেখানে রয়েছে সবুজ পরিবেশ ও উন্নত অবকাঠামো। এই আবাসনের ভেতরেই অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যার সামনে রয়েছে একটি বিশাল খোলা মাঠ — শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করে।
বসুন্ধরা গলফ ক্লাব শহরের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে গলফ খেলার সুযোগ এনে দিয়েছে। এটির নির্মাণ হয়ে গেলে, এটি অভিজাতদের জন্য একটি প্রিমিয়াম বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মসজিদ আল মোস্তফা এর পাশের যে ১৩০ ফিট সড়কটি। এই সড়কটি বসুন্ধরা এল ব্লকের ভেতর দিয়ে ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়ের সাথে সংযুক্ত হয়েছে।
জলসিড়ি হলো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের জন্য তৈরি একটি অত্যাধুনিক স্মার্ট আবাসিক শহর। উন্নত সুযোগ-সুবিধা এবং পরিকল্পিত নগরায়ণের এই উদাহরণটি, মাদানী এভিনিউ থেকে সহজেই যাওয়া যায় — যা এ এলাকার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
এই এলাকায় গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠান:
আমাদের মাদানী এভিনিউ এর জমির শেয়ার এর ইমেইল নিউজ লেটারে সাবস্ক্রাইব করার পরে। আপনার জমির শেয়ার কেনার সিদ্ধান্ত সহজ করার জন্য, আমরা মাদানী এভিনিউ এর আশেপাশে যত জমির শেয়ার পাবো সেগুলো এক এক করে আপনার ইমেইলে পাঠাতে থাকবো। আপনি ঘরে বসে জমির শেয়ার এর লোকেশন ভিডিও, জমির শেয়ার এর মালিকানার বিস্তারিত জেনে সিদ্ধান্ত নিতে পারবেন।
আমাদের মাদানী এভিনিউয়ে জমির শেয়ার এর ইমেইল নিউজলেটারে সাবস্ক্রাইব করতে চাইলে নিচের ফর্মটি পূরণ করে, আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইল এড্রেস আমাদের সাথে শেয়ার করুন।
আর যদি জমির শেয়ার না কিনে মাদানী এভিনিউয়ে জমি কিনতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন। Click Here
আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঢাকা এবং এর আশেপাশের প্রপার্টি সম্পর্কে পোস্ট এবং ভিডিও আপলোড করে থাকি। ঢাকা এবং এর আশেপাশের প্রপার্টির দরদাম সম্পর্কে আপটুডেট থাকতে হলে, আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং youtube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।